Recipe Name : Bengali Aloo Potol Chochchori (with lime leaves and grated coconut)
Author : Pomy Sandy / Subarna's Corner,
Cooking time - 20 - 25 minutes,
Dish - Side dish with Rice, Polau, Chapati,
Cuisine - Bengali,
{ Recipe in English and Bengali both versions are available}
বাঙালির বৈচিত্রময় খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ পদ হলো " চচ্চড়ি ", যা পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন শহরে জনপ্রিয়তা পেয়েছে l চচ্চড়িরও বিভিন্ন ধরন আছে, অনেক রকমের চচ্চড়ি বানানো যায় l
আমি চচ্চড়ির একটা অন্য রকমের রেসিপি দিলাম l এই চচ্চড়িতে আলাদা স্বাদ আনতে আমি লেবুপাতা ও নারকেল কোরা দিয়েছি l
** লেবুপাতা ও নারকেল কোরা দিয়ে আলু পটলের চচ্চড়ি **
উপকরণ :
আলু - ২ টো ডুমো ডুমো করে কাটা,
পটল - ৬ টা ডুমো ডুমো করে কাটা,
সরষের তেল - ১ চামচ,
নুন ও চিনি স্বাদ অনুযায়ী,
হলুদ গুড়ো - ১/৩ চা চামচ,
ফোড়নের জন্য -
সরষের তেল - ১ চামচ,
থেঁতো করা রসুন, আদা - ১ চা চামচ,
জিরে গুড়ো - ১ চা চামচ,
কাঁচা লংকা বাটা - ১/৩ চা চামচ,
টাটকা লেবুপাতা - ৬ - ৮ টা,
নারকেল কোরা - ১ চামচ,
কালো জিরে - অল্প,
শুকনো লঙ্কা - ১টা
৪/৫ টা টাটকা লেবুপাতা অল্প জলে ডুবিয়ে কচলে, কচলানো জলটা আলাদা করে রাখুন l
প্রণালী :
একটি ফ্রাইং প্যানে তেল গরম করে ডুমো ডুমো করে কাটা পটল,স্বাদ অনুযায়ী নুন, চিনি ও হলুদ গুড়ো দিয়ে লালচে করে ভেজে নামিয়ে রাখুন l
এবার প্যান এর বাকি তেলে ডুমো ডুমো করে কাটা আলু, নুন, চিনি ও হলুদ গুড়ো দিয়ে লালচে করে ভেজে নামিয়ে রাখুন l
আবার ঐ প্যানে তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে, নারকেল কোরা, ২ - ৩ টে লেবুপাতা, থেঁতো করা রসুন আদা, জিরে গুড়ো, লংকা বাটা ফোড়ন দিন l ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে ভেজে রাখা আলু, পটল দিয়ে কষে নিন l
মশলা, আলু, পটল কষানো হয়ে এলে এবার টাটকা লেবুপাতা কচলানো জলটা অল্প করে দিয়ে ফুটিয়ে অল্প আঁচে ঢাকা রাখতে হবে প্রায় ৬ - ৮ মিনিট।
মাখা মাখা হবে চচ্চড়িটা l এবার একটা পাত্রে চচ্চড়িটা ঢেলে লেবুপাতা দিয়ে পরিবেশন করুন l
** লেবুপাতা সব সময় পাওয়া যায় না l লেবুপাতা না পেলে সুগন্ধের জন্য লেবুর ছাল (বাইরের ত্বক) অল্প ঘষে ব্যবহার করুন l
** আমি নিজের পছন্দমতন বানিয়েছি আপনারা নিজের পছন্দ মতন উপকরন, মশলা নেবেন, নিজের স্বাদ ও পছন্দ মতন বানাবেন l
** যদিও নারকেল কোরা, লেবুপাতাটা এই চচ্চড়ি রান্নার বিশেষত্ত তবুও, নারকেল লেবুপাতা না পেলে এইগুলো ছাড়া ও বানাতে পারেন l
** নুন, ঝাল, আপনাদের স্বাদ মত দেবেন।
** আপনারা নিজের পছন্দ মতন রসুন পেঁয়াজ কুঁচি / বাটা দিতে পারেন ফোড়নে l নিরামিষ ভাবে পেঁয়াজ রসুন ছাড়া ও বানাতে পারেন l
Recipe Name : Bengali Aloo Potol Chochchori (with lime leaves and grated coconut)
Author : Pomy Sandy / Subarna's Corner,
Cooking time - 20 - 25 minutes,
Dish - Side dish with Rice, Polau, Chapati,
Cuisine - Bengali (Veg)
Chorchori, Chochchori or Charchari is a famous Bengali dish.
Versions of Chochchori are also very popular among the Bengalis. Every Bengali has his favourite combination of Chochchori. It can be cooked in many ways, as there is no fixed recipe, ingredient or spice for making Chochchori.
My innovative touch :
while making the Chochchori, I add grated coconut and fresh lime leaves for a innovative taste.
** Bengali Aloo Potol Chochchori **
(with lime leaves and grated coconut)
Ingredients :
Potato - 2 medium sized (cut into cubes),
Pointed Gourd / Potol - 6 - 7 (cut into cubes),
Mustard oil - 1 tablespoon,
Salt & Sugar to taste,
Turmeric powder - 1/3 teaspoon,
For Tempering :
Mustard oil - 1 teaspoon,
Dry red chilli - 1,
Fresh Lime leaves - 6 - 8,
Black zeera/ Cumin - 1/4 teaspoon,
Grated coconut - 1 tablespoon,
Crushed Ginger - Garlic - 1 teaspoon,
Zeera / Cumin powder - 1 teaspoon,
Green Chilli paste - 1/3 teaspoon,
Squash 4-5 few fresh lemon leaves using your hand in a bowl filled with one cup of water and keep aside.
Method :
Heat oil in a pan and add the potol, turmeric powder, salt a pinch of sugar and stir for 5 - 8 mins (until golden brown). Remove once done and keep aside.
In same oil add potato cubes, salt and turmeric and stir for 5 - 8 mins (until golden brown). Remove once done and keep aside.
Add another table spoon of mustard oil and wait for it to get hot.
Then add all the foran / tempering together red chilli, Fresh Lime leaves (2-3), Black zeera/ Cumin, and grated coconut, crushed Ginger-Garlic, cumin powder and green chilli paste.
Wait for the spices to crackle and for the black zeera, chilli, coconut to set off a invigorating aroma. Then add potol, potato and continue stirring till the mashala / spices has dried up.
Then add salt with little lemon leaves water and cook it for 6 - 8 mins under slow flame.
Pour the Aloo Potol Chochchori in a serving bowl and serve hot with rice / chapati / polau.
* If you want more gravy in the chochchori then pour half cup more lime leaves water.
** This original recipe can be treated as a guideline. Use your own choice of combinations of lentils and spices to excite your test buds.
** Substitute of lime leaves - use lime zest.
Hope you like it.
Thank you.
For more recipe see my corner page -
https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks

